শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন এখনো জামিন না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তারেক রেজা ও অয়নের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান এবং অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, তারেক রেজার মুক্তির খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হলেও একই মামলায় অয়নের জামিন না হওয়ায় নেতাকর্মীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অয়নের জামিনের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে তারেক রেজার মুক্তির পর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন